May 17, 2026 9:58 PM

printer

মস্কো এবং তার পার্শবর্তী এলাকায় ইউক্রেনের বড়মাপের ড্রোন হামলায় এক ভারতীয় শ্রমিক সহ ৪ জন প্রাণ হারিয়েছেন। 

মস্কো এবং তার পার্শবর্তী এলাকায় ইউক্রেনের বড়মাপের ড্রোন হামলায় এক ভারতীয় শ্রমিক সহ ৪ জন প্রাণ হারিয়েছেন।  মস্কোর মেয়র সেরগেই সোবানিন জানিয়েছেন রাতভর এই আক্রমণে ১২ জন জখম হয়েছেন রুশ কর্তৃপক্ষের দাবি মস্কোকে লক্ষ্য করে ৮১ টি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে।  ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি এই ড্রোনে হামলার সত্যতা স্বীকার করে একে ন্যায্য বলে দাবি করেছে।  রাশিয়ায়ভারতের দূতাবাস থেকে সমাজ মাধ্যমের এক বার্তায় বলা হয়েছে এক ভারতীয় শ্রমিক প্রাণ হারিয়েছেন ৩ জন জখম।  ভারতীয় আধিকারিকরা আক্রমণ স্থল ঘুরে দেখেছেন এবং আহত শ্রমিকদের সাথে হাসপাতালে গিয়ে দেখা করেছেন।  কিয়েভের উপর বড়মাপের রুশ ক্ষেপণাস্ত্র হামলার কয়েকদিনের মধ্যেই  ইউক্রেন এই ড্রোন হামলা চালালো।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।