June 24, 2026 7:12 PM

printer

মধ্য আফ্রিকার কঙ্গো-তে ইবোলা প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ১ হাজার ৯৪ জন আক্রান্ত হয়েছে। 

মধ্য আফ্রিকার কঙ্গো-তে ইবোলা প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ১ হাজার ৯৪ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৭৭ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মে এই প্রাদুর্ভাব এর কথা ঘোষণা করা হয়েছিল। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ১৩১ জনের শরীরে সংক্রমণের সন্দেহ করা হচ্ছে। ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক মহামারি বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি সপ্তাহেই আক্রান্তের সংখ্যা বাড়ছে।  

এদিকে, উগান্ডা-তেও আরও একজনের শরীরে ইবোলা সংক্রমণ নিশ্চিত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২০-এ দাঁড়িয়েছে। এর মধ্যে ১৪ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং ২ জনের মৃত্যু হয়েছে।