মধ্যপ্রদেশ মন্ত্রিসভা ভোপালের কাছে ঐতিহাসিক শহর জগদীশপুরে এক বিশেষ বৈঠকে ‘ইউনিফর্ম সিভিল কোড’ অভিন্ন দেওয়ানী বিধি বিল অনুমোদন করেছে। এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, এই বিধি সব সম্প্রদায়ের জন্য সমান সুযোগ ও অধিকার দেবে এবং এই আইন সেই লক্ষ্য অর্জনের পথে একটি বড় পদক্ষেপ। এই বিধি নাগরিকদের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করবে না।
তবে আদিবাসী সম্প্রদায়কে এই আইনের বাইরে রাখা হচ্ছে।