মধ্যপ্রদেশের ইন্দোরে আজ থেকে আন্তর্জাতিক ব্রিকস কৃষি সম্মেলন শুরু হতে চলেছে। চলবে ১৩ ই জুন পর্যন্ত। সম্মেলনে ২১ টি দেশের কৃষিমন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা, কৃষিক্ষেত্রে উদ্ভাবন, জলবায়ু-বান্ধব কৃষি, কৃষি বাণিজ্য এবং ক্ষুদ্র কৃষকদের ক্ষমতায়ন। পুষ্টিকর খাদ্য উৎপাদন ও কৃষকদের আয় বাড়ানোর মাধ্যমে জীবিকানির্বাহ সহজ করে তুলতে দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিই এই সম্মেলনের মূল লক্ষ্য বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান উল্লেখ করেন।
১২ ই জুন অংশগ্রহণকারী দেশগুলির কৃষিমন্ত্রীদের মধ্যে একটি বিশেষ বৈঠক হওয়ার কথা। এতে ক্ষুদ্র কৃষক, নারী ও যুবকদের মাধ্যমে খাদ্য নিরাপত্তার উপর আলোকপাত করা হবে। ১৩ ই জুন ব্রিকস দেশগুলোর মূল মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। বিদেশী প্রতিনিধিরা রাজওয়াড়া, ছাপ্পান দোকান, সরাফা এবং মান্ডুর মতো ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করবেন।