August 11, 2026 4:45 PM

printer

মঙ্গলবার সকালে গুরুত্বপূর্ণ আরও একটি ধাপ এগোল জোকা-বি বা দী বাগ মেট্রোর কাজ

মঙ্গলবার সকালে গুরুত্বপূর্ণ আরও একটি ধাপ এগোল জোকা-বি বা দী বাগ মেট্রোর কাজ। এদিন সুড়ঙ্গ খোঁড়ার যন্ত্র বা টানেল বোরিং মেশিন  দিব্যা’ এসে পৌঁছল ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনে। সেখানে দিব্যা’ পৌঁছতেই সেটিকে স্বাগত জানান উপস্থিত মেট্রোকর্মীরা। খিদিরপুর থেকে প্রায় ১০ মাস ধরে সুড়ঙ্গ কেটে সফলভাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনে এসে পৌঁছেছে দিব্যা। এর আগে গত ১০ জুলাই টিবিএম দুর্গা ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিং এর কাজ সম্পন্ন করে।