ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টাড চালু করেছে। স্প্যানিশ ভাষায় “আমিস্টাড” অর্থে বন্ধুত্ব। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ এ-কথা ঘোষণা করে বলেন, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনার দুটি MCC C-17 বিমান সে-দেশে আপৎকালীন সহায়তার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিয়েছে। সমাজমাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী বলেন, সহায়তা-সামগ্রীর মধ্যে রয়েছে, ৩৫ টন ত্রাণ সামগ্রী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনার একটি ফিল্ড হসপিটাল ইউনিট, এবং দুটি ভীষ্ম কিউব। তিনি বলেন, এই কঠিন সময়ে ভেনেজুয়েলার সরকার এবং সে-দেশের জনগণের পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
News On AIR | June 26, 2026 3:55 PM
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টাড চালু করেছে।