ভেনেজুয়েলায় ভয়াবহ ভুমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত ‘অপারেশন আমিস্টাড’। স্প্যানিশ ভাষায় ‘আমিস্টাড’ শব্দটির অর্থ বন্ধুত্ব। মানবিক সহায়তা এবং বিপর্যয়ের পর উদ্ধারকারীদের সাহায্যার্থে এই অপারেশনের মাধ্যমে ভারত ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনা ২টি c-17 গ্লোব মাস্টার বিমান গতকাল ত্রান সামগ্রী নিয়ে ভেনেজুয়েলার উদ্দ্যশ্যে রওনা দেয়। মানবিক সয়ায়তার পাশাপাশি ৪১ সদস্যের একটি উদ্ধারকারী দল ভূমিকম্প বিধ্বস্ত কারাকাস ও পার্শবর্তী এলাকায় উদ্ধার কাজে সয়ায়তা করবে। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে ৩০ টন ত্রান, ৬ টন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনার একটি ফিল্ড হসপিটাল ইউনিট Bhishm Qube Portable Hospital । দক্ষ ও অভিজ্ঞ সদস্যরা রয়েছেন ৪১ জনের উদ্ধারকারী দলে। তাঁরা একযোগে ক্ষতিগ্রস্থ এলাকাগুলিতে ভেনেজুয়েলা প্রশাসনের সঙ্গে উদ্ধারকাজ চালাবেন। আপতকালিন চিকিৎসা পরিষেবা এবং মানবিক সহায়তা দেবেন।
বিদেশমন্ত্রক আরো জানিয়েছেন, এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরগ্য কামনা করা হয়েছে। ভেনেজুয়েলা সরকারের সঙ্গে নিবিড় সমন্নয় রেখে প্রয়োজনে আরো সহায়তা দিতে ভারত প্রস্তুত বলেও মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।