ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভুমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯২০। প্রায় তিন হাজার তিনশো মানুষ আহত। রাজধানীর কাছে ধ্বংস স্তুপের মধ্যে কেউ জীবিত আটকে আছেন কিনা তার খোঁজে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছে। কারাকাশ এবং তার নিকতবর্তী লা গুয়াইরা উপকুলবর্তী শহরে এখনও ভেঙ্গে পড়া বাড়িগুলির ধ্বংসস্তুপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। প্রথমে ৭ দশমিক ২ মাত্রার কম্পনের পরে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় কম্পন হয়। দুটি কম্পনের উৎসস্থলই মাটির খুব কাছে হওয়ায় এই জোড়া ভুমিকম্পে অসঙ্খ বাড়ি ভেঙ্গে পড়ে। সেদেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এরপরই দেশে জুরুরি অবিস্থা ঘোষণা করেন।
বহুদেশ উদ্ধার কাজে শামিল হয়েছে। রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এই ভুমিকম্পের পর ভারতের সহায়তার জন্য জানিয়ে বলেছেন দুঃসময়য়ে ভারত ও ভেনেজুয়েলার মানুষ পরস্পরের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে।