July 18, 2026 6:26 PM

printer

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলির সভাপতি জর্জ রদ্রিগেজ জানিয়েছেন, ১৬,৭৪০ জন আহত হয়েছেন।

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলির সভাপতি জর্জ রদ্রিগেজ জানিয়েছেন, ১৬,৭৪০ জন আহত হয়েছেন। ৬ হাজার চারশোর বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন ২১ হাজারের বেশি মানুষ,  রাজধানী কারাকাস এবং লা গুয়ারা, মিরান্দা ও আরাগুয়ায় ১০৭টি অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।

   এদিকে, ভেনেজুয়েলার কার্যনির্বাহী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভূমিকম্পে আক্রান্তদের মানবিক সহায়তা প্রদানের জন্য ২৮টি দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।