July 13, 2026 7:08 PM

printer

ভিয়েতনামের ফু কোক  দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত ১৫ জন ভারতীয়ের দেহ হো চি মিন শহর থেকে আজ রাতে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরবে।

ভিয়েতনামের ফু কোক  দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত ১৫ জন ভারতীয়ের দেহ হো চি মিন শহর থেকে আজ রাতে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরবে। সামাজিক মাধ্যমের এক বার্তায় ভিয়েতনামে ভারতীয় দূতাবাস জানিয়েছেন, সন্ধ্যে ৬ টা নাগাদ হো চি মিন শহর থেকে রওনা হয়ে Vietnam Airlines flight VN979 ভারতীয় সময় রাত ৯ টা ৩৫ মিনিট নাগাদ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। দূতাবাস জানিয়েছে, দেহগুলিকে নিজেদের এলাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারকে যোগাযোগ রাখতে বলা হয়েছে।