ভারী বৃষ্টির পর আজ ভোরে মুম্বাইয়ের ঘাটকোপার অঞ্চলে ভূমিধসের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় ছয় থেকে আট জন আটকে পড়ে আছে বলে মনে করা হচ্ছে।বৃহৎমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মকর্তাদের মতে, রাত তিনটে নাগাদ চিরাগ নগরের গাউসিয়া চওলে এই ভূমিধসের ঘটনাটি ঘটে। বর্তমানে উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলে এনডিআরএফ, বিএমসি-র কর্মী এবং অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
News On AIR | August 12, 2026 1:26 PM
ভারী বৃষ্টির পর আজ ভোরে মুম্বাইয়ের ঘাটকোপার অঞ্চলে ভূমিধসের ঘটনায় দুজন নিহত হয়েছেন।