ভারত-ব্রিটেন (UK) মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়া উপলক্ষ্যে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এর অঙ্গ হিসেবে, ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির সূচনাকে স্মরণীয় করে রাখতে আজ বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ‘ফ্ল্যাগ অফ’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (GJEPC), শুল্ক দফতর (Customs) এবং অন্যান্য অংশীদারদের সহযোগিতায় ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (DGFT) এই অনুষ্ঠানের আয়োজন করছে, এখান থেকে এক export consignment ব্রিটেনের উদ্দেশ্যে পাঠিয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা করা হবে।