May 19, 2026 7:09 PM

printer

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণ ও নিরাপত্তা জোরদার করতে মালদা জেলার হবিবপুর ব্লকের ভবানীপুর, কেদারিপাড়া ও মাদ্রাসি ডাঙ্গা এলাকায় জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে।

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণ ও নিরাপত্তা জোরদার করতে মালদা জেলার হবিবপুর ব্লকের ভবানীপুর, কেদারিপাড়া ও মাদ্রাসি ডাঙ্গা এলাকায় জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রায় ২৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলে খবর। মোট ২ শো ৬০ একর জমি অধিগ্রহণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সীমান্ত এলাকা পরিদর্শনে যান হবিবপুর বিধানসভার বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু, সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক এল আর দেবাহুতি ইন্দ্র, হবিপুর ব্লকের BLRO সহ অন্যান্য আধিকারিক।

ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো ল্যান্ড এলাকায় চলতে থাকা জমি অধিগ্রহণ ও সীমান্ত সুরক্ষা সংক্রান্ত কাজ খতিয়ে দেখেন তাঁরা।   

এদিকে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পাচার রুখতে বি.এস.এফ-এর সঙ্গে তথ্য আদান-প্রদানে বিশেষ উদ্যোগ নিয়েছে মালদা জেলা পুলিশ। বি.এস.এফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে মালদার পুলিশ সুপার অনুপম সিং বলেন, মালদায় প্রায় ৪০ কিলোমিটার উন্মুক্ত সীমান্ত এলাকা দিয়ে যাতে কোন অনুপ্রবেশকারী, চোরা চালানকারী ভারতে কোন অবৈধ কর্মকান্ড চালাতে না পারে সেজন্য বিএসএফ এবং জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।