ভারত ‘ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ – FATF-কে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য এবং অর্থ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে অভিহিত করেছে। উল্লেখ্য, সংস্থাটি এর আগে পাকিস্তানকে ‘গ্রে লিস্ট’-এ অন্তর্ভুক্তির পর FATF-এর সমালোচনায় সরব হয় পাকিস্তান। সেই প্রেক্ষিতেই ভারতের এই বিবৃতি। ‘কাউন্টার-টেররিজম উইক’ বা সন্ত্রাসবাদ-বিরোধী সপ্তাহ পালন করার সময় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি পি. হরিশ বলেন, পাকিস্তান যে কতটা ভয় পেয়েছে, তা FATF-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা দেখেই বোঝা যাচ্ছে।
News On AIR | June 30, 2026 5:44 PM
ভারত ‘ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ – FATF-কে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য এবং অর্থ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে অভিহিত করেছে।