August 5, 2026 10:38 AM

printer

ভারত পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে অভিহিত করেছে।

ভারত পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে অভিহিত করেছে। এ ধরনের অন্তঃসারশূন্য কার্যকলাপ দিয়ে বাস্তবতাকে আড়াল করা সম্ভব নয় বলে উল্লেখ করেছে ভারত। নতুনদিল্লিতে গতকাল সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সেখানে প্রবল জনরোষ দমনে পাকিস্তানি বাহিনী নির্বিচার হত্যাকাণ্ড চালাচ্ছে। তিনি জানান, চলতি বছরের জুন মাস থেকে লাগাতার দমন-পীড়নের ঘটনায় অন্তত ৯০ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। জনগণের অসন্তোষ দমনে পাকিস্তান, গুলি চালনা, যোগাযোগ বিচ্ছিন্ন ক’রে দেওয়া, ভয় দেখানো এবং দমন-পীড়নের পথ বেছে নিয়েছে বলে তাঁর অভিযোগ। এ-জন্য পাকিস্তানকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলে শ্রী জয়সওয়াল মত প্রকাশ করেন।

সেপ্টেম্বরে দিল্লিতে হতে চলা ব্রিকস শিখর সম্মেলন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল জানান, ভারত আলাদাভাবে বাংলাদেশকে BIMSTEC-এর বর্তমান সভাপতি-রাষ্ট্র হিসেবে ব্রিকসের ‘আউটরিচ সেশন’-এ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তিনি বলেন, প্রচলিত রীতি মেনেই এই আমন্ত্রণ জানানো হয়েছে। একইভাবে অন্যান্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় বা আলোচনার বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, এই অনুষ্ঠানের আয়োজক একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা। এতে সরকারের কোনো যোগ নেই এবং ওই ফোরামে কোনো মতামত প্রকাশ করা হলে সরকার তা সমর্থনও করে না।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।