August 8, 2026 6:29 PM

printer

ভারত, জীবাশ্ম-জ্বালানি বহির্ভূত উৎস থেকে ৩০০ গিগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করে মাইলফলক তৈরি করেছে

ভারত, জীবাশ্ম-জ্বালানি বহির্ভূত উৎস থেকে ৩০০ গিগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করে মাইলফলক তৈরি করেছে। পরিবেশবান্ধব শক্তির পথে এটি একটি বড় মাইলফলক। সমাজমাধ্যমে এক বার্তায় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী উল্লেখ করেন, গত ১২ বছরে ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের ক্ষমতা ৪০০ শতাংশ বেড়েছে। মন্ত্রী বলেন, জীবাশ্ম-জ্বালানি বহির্ভূত উৎস থেকে ৩০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের এই মাইলফলক, পরিচ্ছন্ন শক্তির দিকে ভারতের যাত্রার নতুন মানদণ্ড স্থাপন করেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।