July 31, 2026 10:02 PM

printer

ভারত জানিয়েছে, পাক অধিকৃত জম্মু কাশ্মীর POJKতে তথাকথিত নির্বাচন, পাকিস্তানের শাসকগোষ্ঠীর কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের সামিল

ভারত জানিয়েছে, পাক অধিকৃত জম্মু কাশ্মীর POJKতে তথাকথিত নির্বাচন, পাকিস্তানের শাসকগোষ্ঠীর কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের সামিল। নতুন দিল্লীতে আজ বিকেলে এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান, POJKর শান্তিপূর্ণ নাগরিকদের ওপর নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে। তাদের গুলিচালনায় এখনো পর্যন্ত ৪০ জনের বেশী নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত বহু।

শ্রী জয়সওয়াল আরো বলেন, নিরীহ নাগরিকদের প্রতি পাকিস্তানের মনোভাব তখনই স্পষ্ট হয়ে গেছে যখন সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী প্রতিবাদকারী নাগরিকদের শত্রু আখ্যা দিয়েছেন। সেদেশের প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহযোগী খোলাখুলি স্বীকার করে নিয়েছেন, ভারতকে রক্তাক্ত করতে পাঠানো পাকিস্তানের প্রশিক্ষন প্রাপ্ত ‘মুজাহিদ্দিন’ রাই এখন রাষ্ট্রবিরোধী শক্তি হয়ে উঠেছে এবং তাদের ওপরই আঘাত হানছে।

রাশিয়ার সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের বিষয়ে মুখপাত্র বলেন, তাদের মুক্তির বিষয়ে ভারত রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। সরকারের নিরন্তর চেষ্টায় এখনো পর্যন্ত ১৩৯ জন ভারতীয় নাগরিক মুক্তি পেয়েছে। আরো প্রায় ২৪ জন রুশ সেনাবাহিনীতে রয়েছেন বলে জানা যাচ্ছে। শ্রী জয়সওয়াল আবারো অসাধু ব্যক্তি বা সংস্থার চাকরীর প্রলোভনমূলক প্রস্তাব সম্পর্কে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।

এম ভি AGV রাগনারের বিষয়ে শ্রী জয়শয়াল বলেন, গত ২৫ তারিখ ওডিসা বন্দর ছেড়ে আসা বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়ে। ঐ জাহাজে থাকা চার ভারতীয় নাগরিকের মধ্যে ২ জন নিরাপদে থাকলেও দুজন নিখোঁজ। ভারত সরকার এ ব্যাপারে ইউক্রেন এবং রোমানিয়া উভয় সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। তারাও নিখোঁজ ভারতীয়দের সন্ধানে খোঁজ চালিয়ে যাচ্ছে। তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সবরকমের সহায়তা।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় নাগরিকদের প্রত্যার্পনের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ২০২৬ সালে ১ হাজার ২৬০ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে। গত বছর থেকে এ যাবত ৩ হাজার ৫শো৬৭ জন দেশে ফিরেছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।