ভারত-কানাডা, সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি- CEPA দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ুষ গোয়েল আগামী ২৫শে মে তিনদিনের কানাডা সফরে যাচ্ছেন। দেশের একাধিক শীর্ষস্থানীয় ব্যবসায়ী তাঁর সফরসঙ্গী হবেন বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে। শ্রী গোয়েল কানাডার ওটাওয়া এবং টরেন্টোতে বাণিজ্য, বিনিয়োগ এবং সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি- CEPA –র অগ্রগতি বিষয়ে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। ২০৩০ সালের মধ্যে ভারত-কানাডা দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৭০ বিলিয়ন কানাডিয়ান ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সফরে আলোচনা হবে বলে , মন্ত্রক জানিয়েছে।
News On AIR | May 23, 2026 8:16 PM
ভারত-কানাডা, সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি- CEPA দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ুষ গোয়েল আগামী ২৫শে মে তিনদিনের কানাডা সফরে যাচ্ছেন।