ভারত ও জাপান, মুক্ত, অবাধ এবং নীতি নির্ভর ভারত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার পক্ষে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। জাপানের টোকিওয় অষ্টম প্রতিরক্ষা নীতি বৈঠকে দুই দেশের মধ্যে, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে সুসংহত আলোচনা হয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে দুপক্ষ মত বিনিময় করেন। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং ভারতের পক্ষে এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক উপমন্ত্রী কান কোজি জাপানের হয়ে প্রতিনিধিত্ব করেন।
বৈঠকে দু পক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন, সাইবার নিরাপত্তা, মহাকাশ এবং অন্যান্য ক্ষেত্রে অংশীদারীত্ব বাড়িয়ে তোলার বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে।