ভারত আবহাওয়া দপ্তর (IMD) আগামী চার থেকে পাঁচ দিন দেশের উত্তর ও পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই অঞ্চলগুলির মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, পূর্ব উত্তর প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং ওড়িশা।
এদিকে, আগামীকাল আসাম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পূর্ব ও পশ্চিম মধ্যপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস। আগামীকাল উপকূলীয় অন্ধ্রপ্রদেশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।