ভারত আজ অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তি উদযাপন করছে। ২০২৫-এর ২২শে এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এ পর্যটকদের ওপর জঙ্গি হামলার প্রত্যুত্তরে ভারতীয় সেনাবাহিনী গত বছরের ৭ই মে অপারেশন সিন্দুরের সূচনা করে। পাক অধিকৃত কাশ্মীরে ন’টি জঙ্গিঘাটি গুঁড়িয়ে দেয় এদেশের সামরিক বাহিনী। নিহত হয় কমপক্ষে ১০০ জঙ্গি।
অপারেশন সিন্দুর অভিযানের মূল লক্ষ্য সীমান্তপারের সন্ত্রাসবাদ নির্মূল করা।
অপারেশন সিন্দুরের বর্ষপূর্তি উপলক্ষ্যে ভারতীয় সেনা আজ সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। পাকিস্তানের মদতে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে এই অভিযান আজও অব্যাহত। ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সুরক্ষায় বাহিনী সদা সতর্ক বলে বার্তা দেন।