ভারতে বর্তমানে প্রায় ৪৪০টি মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত স্টার্টআপ নিবন্ধিত রয়েছে। গতকাল লোকসভায় এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। ডক্টর সিং জানান, জাতীয় মহাকাশ প্রসার ও অনুমোদন কেন্দ্র ইন-স্পেস ৫২টি বেসরকারি সংস্থাকে বিভিন্ন মহাকাশ গবেষণামূলক কাজের জন্য ১১৩টি অনুমোদন দিয়েছে। এর মধ্যে ১৮টিই হলো নতুন স্টার্টআপ। তিনি আরও জানান, মহাকাশ ক্ষেত্রকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার পর থেকে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। উপগ্রহ তৈরি, রকেট উৎক্ষেপণ এবং আধুনিক মহাকাশ প্রযুক্তিতে স্টার্টআপগুলির অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাচ্ছে সরকার। মন্ত্রী জানান, এখনও পর্যন্ত ১১৮টি প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
News On AIR | August 13, 2026 11:33 AM
ভারতে বর্তমানে প্রায় ৪৪০টি মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত স্টার্টআপ নিবন্ধিত রয়েছে।