June 3, 2026 9:44 AM

printer

ভারতের BRICS প্রেসিডেন্সির আওতায় আজ ওড়িশার পুরীতে BRICS  বিপর্যয়ের ঝুঁকি হ্রাস কর্মীগোষ্ঠীর প্রথম প্রযুক্তিগত  বৈঠক  শুরু হবে।

ভারতের BRICS প্রেসিডেন্সির আওতায় আজ ওড়িশার পুরীতে BRICS  বিপর্যয়ের ঝুঁকি হ্রাস কর্মীগোষ্ঠীর প্রথম প্রযুক্তিগত  বৈঠক  শুরু হবে। তিন দিনব্যাপী এই বৈঠকে ব্রিকস সদস্যভুক্ত দেশগুলির প্রতিনিধি, নীতিনির্ধারক এবং বিপর্যয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা যোগ দিচ্ছেন। ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, ইথিওপিয়া, ইরান এবং ইন্দোনেশিয়া এই এগারোটি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে শক্তিশালী করে দক্ষিনী বিশ্বের সুস্থায়ী উন্নয়ন তরান্বিত করা এই বৈঠকের লক্ষ্য। বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে ওড়িশার বিশ্ব পর্যায়ের স্বীকৃতির বিষয়টিকে মাথায় রেখেই ওড়িশাকে আয়োজক  রাজ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।  ঘূর্ণিঝড় ব্যবস্থাপনা, নাগরিকদের যুক্ত করে বিপর্যয়ের আগাম সতর্কতা ব্যবস্থা এবং দক্ষতাপূর্ন পুনরুত্থান ও ত্রাণ ব্যবস্থার ক্ষেত্রে ওড়িশা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।