July 25, 2026 9:11 PM

printer

ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন।

ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন। জোশনা চিনাপ্পার পর দ্বিতীয় ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় হিসেবে অনাহত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার ফাইনালে উঠলেন। কানাডার অন্টারিওতে আজ সেমিফাইনালে মিশরের বারব সামেহকে ৩-১ ব্যবধানে পরাজিত করেন অনাহত। ফাইনালে তিনি আজ একই ভেন্যুতে মিশরের রুকায়া সালেমের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ১০:৩০টা নাগাদ।