May 20, 2026 9:19 PM

printer

ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ বস্ত্র প্রদর্শনী, ভারত টেক্স ২০২৬ চলতি বছরের ১৪ থেকে ১৭ই জুলাই নতুনদিল্লিতে হতে চলেছে।

ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ বস্ত্র প্রদর্শনীভারত টেক্স ২০২৬ চলতি বছরের ১৪ থেকে ১৭ জুলাই নতুনদিল্লিতে হতে চলেছে। আসন্ন এই বস্ত্র প্রদর্শনীর সঙ্গে সঙ্গতি রেখে বস্ত্র মন্ত্রকের সচিব নীলম শামী রাও আজ ভারত টেক্স মোবাইল অ্যাপ চালু করেছেন। এই উপলক্ষে শ্রীমতি রাও বলেনএই মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রেতা এবং এগজিবিটররা সহজে প্রয়োজনীয় পণ্যসরবরাহকারী এবং স্টলের অবস্থান খুঁজে পাবেন। প্রদর্শনী সম্পর্কে বলতে গিয়ে শ্রীমতি রাও বলেনএই ইভেন্টটি বস্ত্রক্ষেত্রে ভারতের বিকাশ শক্তি, স্থিতিশীল প্রচেষ্টাপুনর্ব্যবহারের ক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উন্নত প্রযুক্তির ব্যবহারকে তুলে ধরবে। ৭২টিরও বেশি দেশ ইতোমধ্যে এই প্রদর্শনীর জন্য নিবন্ধন করেছে। প্রদর্শনী চলাকালীন ক্রিয়েটরদের জন্য একটি বিশেষ এ আই জোন স্থাপন করা হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।