June 6, 2026 9:40 PM

printer

ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা ১৯৩৬ সালের ৮ জুন থেকে পরিচিত হয় ‘অল ইন্ডিয়া রেডিও’ নামে।

ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা ১৯৩৬ সালের ৮ জুন থেকে পরিচিত হয় ‘অল ইন্ডিয়া রেডিও’ নামে। এই ঘটনার ৯০তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা ২০২৬ সালের ৭ জুন আয়োজন করতে চলেছে একটি ওয়াকাথনের। সকাল ৭টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয়ে কলকাতার আকাশবাণী ভবনে গিয়ে শেষ হবে এই ইভেন্ট।

উল্লেখ্য, এই উপলক্ষে  আকাশবাণী কলকাতা গত এক বছর ধরে অন-এয়ার ও অফ-এয়ার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এই ওয়াকাথন তার চূড়ান্ত পর্ব। দীর্ঘ একবছরব্যাপী এই অনুষ্ঠানসূচির অংশ হিসেবে কলকাতায় চোদ্দই মে একটি জমজমাট ধ্রুপদী সংগীত সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।