ভারতের শর্মিলা ধনকার কমনওয়েলথ গেমসে মহিলাদের শটপাট F57- ইভেন্টে সোনা জিতেছেন। এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক। ৫টি রূপো এবং ৩টি ব্রোঞ্জ সমেত ভারতের মোট পদক সংখ্যা এখন দশ।
কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিকস বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন শর্মিলা।
ভারোত্তোলনে, পুরুষদের ৭৯কেজি বিভাগে ভাল্লুরি অজয় বাবু রূপো পেয়েছেন। ২১ বছর বয়সী এই ক্রীড়াবিদ, স্ন্যাচে ১৪৯ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৮১ কেজি ওজন তোলেন।
এর আগে মহিলাদের ভারোত্তোলনে ৫৩ কেজি বিভাগে জ্ঞানেশ্বরী যাদব রূপো পান। জ্ঞানেশ্বরী স্ন্যাচে ৮৮ কেজি ও ক্লিন এন্ড জার্কে ১১১ কেজি ওজন তোলেন।
বিন্দিয়ারানি দেবী ভারোত্তোলনে মহিলাদের ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন। মোট ১৯৯ কিলোগ্রাম ওজন তুলেছেন তিনি।
অ্যাথলেটিকসে পুরুষদের হাই জাম্পে, সর্বেশ অনিল কুশারে রূপো পেয়েছেন।
ভারোত্তলনে মহিলাদের ৪৮ কেজি বিভাগে মোট ১৯০ কেজি ওজন তুলে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করেন মীরাবাই চানু।
বক্সিংয়ে, শচীন সিওয়াচ, অঙ্কুশ পাঙ্ঘাল এবং সাক্ষী চৌধুরী, নিজ নিজ বিভাগে কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছেন।