July 19, 2026 3:58 PM

printer

ভারতের বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে তানজানিয়ার রাষ্ট্রপতি এবং  জাঞ্জিবার সংযুক্ত প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও রেভলুসনারি কাউন্সিলের  চেয়ারম্যান ড. হোসেন আলি মউইনয়ির সঙ্গে সাক্ষাৎ করেছেন

ভারতের বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে তানজানিয়ার রাষ্ট্রপতি এবং  জাঞ্জিবার সংযুক্ত প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও রেভলুসনারি কাউন্সিলের  চেয়ারম্যান ড. হোসেন আলি মউইনয়ির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোশ্যাল মিডিয়ায়  দেওয়া এক বার্তায় ড. জয়শঙ্কর জানান, বৈঠকে তাঁরা উচ্চশিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, জল সরবরাহ, স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিজিটাল প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে ভারত ও তানজানিয়ার মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেন যে, আইআইটি মাদ্রাজ-এর জাঞ্জিবার ক্যাম্পাসটি আফ্রিকার শিক্ষা ও উন্নয়নের অগ্রাধিকারের ক্ষেত্রে ভারতের ঘনিষ্ঠ অংশীদারিত্ব এবং দীর্ঘস্থায়ী অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

জাঞ্জিবার হলো তানজানিয়ার একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল। এর নিজস্ব সংবিধান, রাষ্ট্রপতি, প্রতিনিধি পরিষদ এবং পতাকা রয়েছে।