August 8, 2026 8:38 AM

printer

ভারতের বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং আবিদজানে আইভরি কোস্ট (কোত দিভোয়ার)-এর ৬৬তম স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নেন।

ভারতের বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং আবিদজানে আইভরি কোস্ট (কোত দিভোয়ার)-এর ৬৬তম স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নেন। অনুষ্ঠানে তিনি ভারত ও আইভরি কোস্টের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতীয় সশস্ত্র বাহিনীর মার্চিং কন্টিনজেন্টের অংশগ্রহণকে দুই দেশের বন্ধুত্বের প্রতীক বলেও উল্লেখ করেন তিনি।

১৯৬০ সালে ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের স্মরণে প্রতি বছর ৭ আগস্ট স্বাধীনতা দিবস পালন করে আইভরি কোস্ট।