ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি কক্ষপথগামী যান ‘বিক্রম-১’- সতিশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা, স্কাইরুট এরোস্পেস তৈরি করেছে।
উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইয়ের স্মরনে “বিক্রম-১” উৎক্ষেপণ করা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যে ফোনে অভিনন্দন জানান। এই মিশনকে ভারতের মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে তিনি বলেন, চার-পর্যায়ের এই রকেট দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন।