ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্ত মন্ত্রী প্রহ্লাদ যোশী উইন্ড টার্বাইন সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা WT-MARUT পোর্টালের উদ্বোধনী করেছেন। গোয়ায় গতকাল বিশ্ব বায়ু দিবস উপলক্ষ্যে আয়োজিত জাতীয় সম্মেলনে এই উদ্বোধন করা হয়। মন্ত্রক ও ভারতীয় বায়ু টার্বাইন উৎপাদক সংস্থার যৌথ উদ্যোগে তৈরী এই পোর্টালটি, দেশের বায়ু শক্তি সরবরাহ শৃঙ্খলকে আরো সুসংহত করার উদ্দেশ্যে প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম। অনুষ্ঠানের শ্রী জোশী বলেন, বায়ু শক্তি ক্ষেত্রে ভারত দ্রুত এগিয়ে চলেছে। ২০২৫-২৬ অর্থবর্ষে দেশে ৬ দশমিক ১ গিগাওয়াট বায়ু শক্তি উৎপন্ন করেছে যা গত এক বছরের মধ্যে ৪৬ শতাংশ বেশী। চলতি আর্থিক বছরে উইন্ড টার্বান এবং এ সংক্রান্ত পণ্য সামগ্রী রপ্তানীর পরিমাণ ১২ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
News On AIR | June 16, 2026 9:41 AM
ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্ত মন্ত্রী প্রহ্লাদ যোশী উইন্ড টার্বাইন সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা WT-MARUT পোর্টালের উদ্বোধনী করেছেন।