June 10, 2026 11:24 PM

printer

ভারতের পি ভি সিন্ধু, ইশারানি বড়ুয়া, তানভি শর্মা, মালবিকা বানসোদ, তানিয়া হেমন্থ অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

ভারতের পি ভি সিন্ধু, ইশারানি বড়ুয়া, তানভি শর্মা, মালবিকা বানসোদ, তানিয়া হেমন্থ অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আজ প্রথম রাউন্ডের ম্যাচে সিন্ধু, পেরুর ইনেস ক্যাসতিলোকে ২১-১৩, ২১-১১ গেমে হারিয়ে দিয়েছেন। ইশারানি, চীনের হান কিয়ানজিকে ২২-২০, ১০-২১, ২১-১৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। তানভি শর্মা, তাইওয়ানের চিউ পিন চিয়ানকে ২১-১২, ২২-২০, মালবিকা বানসোদ থাইল্যান্ডের, তনরুগ সায়েহেংকে ১৫-২১, ২১-৭, ২১-১৩ গেমে, তনয়া হেমন্থ, মার্কিন যুক্তরাষ্ট্রের ইশিকা জয়সওয়ালকে ২১-১৭, ২১-১৮ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। মহিলারা সাফল্য পেলেও পুরুষদের সিঙ্গলসে কিরণ জর্জ, সানিথ দয়ানন্দ, থারুন মানেপল্লি প্রথম রাউন্ডে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। মিক্সড ডাবলসে ধ্রুব রাওয়াত ও কে মনীষা, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া জোনাডি ও জেইডেন লিমকে ২১-১৩, ২১-১৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছেন