August 9, 2026 11:09 AM

printer

ভারতের আবহাওয়া দপ্তর আজ উত্তরাখণ্ড ও ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে।

ভারতের আবহাওয়া দপ্তর আজ উত্তরাখণ্ড ও ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। এছাড়া হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড, মধ্য প্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর আজ জম্মু-কাশ্মীর, অন্ধ্র প্রদেশ, কেরালা, মাহে, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত ও দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।