August 25, 2025 7:44 AM

printer

ভারতের আবহাওয়া বিভাগ -IMD, আগামী দুই দিন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে।

ভারতের আবহাওয়া বিভাগ -IMD, আগামী দুই দিন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। IMD জানিয়েছে  আগামীকাল পর্যন্ত গুজরাটওড়িশারাজস্থান এবং উত্তরাখণ্ডের বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশআসামমেঘালয়বিহারছত্তিশগড়উপকূলীয় অন্ধ্র প্রদেশহরিয়ানাপাঞ্জাবদিল্লিহিমাচল প্রদেশজম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্ন স্থানেও আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।