ভারতের আবহাওয়া দপ্তর, IMD আজ দিল্লি, হরিয়ানা এবং চণ্ডিগড়ের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের জন্য ‘কমলা সতর্কতা’ জারি করেছে। এছাড়া মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও বিদর্ভ, বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডের কিছু অংশে দিনেও তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে আজ গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করবে বলে আশা করা হচ্ছে, পাশাপাশি আগামী দুই দিন ওড়িশা, উত্তরপ্রদেশ এবং বিদর্ভের কিছু অংশে রাতেও উষ্ণ আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।অন্যদিকে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম, মেঘালয়, কেরল, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক এবং সিকিমে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থা, আই এম ডি।
News On AIR | May 21, 2026 10:55 AM
ভারতের আবহাওয়া দপ্তর, IMD আজ দিল্লি, হরিয়ানা এবং চণ্ডিগড়ের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের জন্য ‘কমলা সতর্কতা’ জারি করেছে।