ভারতীয় নৌবাহিনীর জন্য ২০ টি উন্নত ক্ষমতাসম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম-GNSS জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ ৪ শো ৪৯ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। অন্তত ৭৫ শতাংশ দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করে এই জ্যামারগুলি তৈরি করা হবে।
নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং-এর উপস্থিতিতে Buy (Indian–Indigenously Designed, Developed and Manufactured) বিভাগের আওতায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই ব্যবস্থাটি প্রতিপক্ষের GNSS রিসিভারের কার্যকারিতা কমিয়ে দিতে অ স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ ও ট্র্যাকিং প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটানোর পাশাপাশি বিপক্ষ দলকে সিগন্যাল স্পুফিং-ভুল সংকেত পাঠানো এবং ডিসেপটিভ জ্যামিং-বিভ্রান্তিকর জ্যামিং-এর মতো কাজও করতে পারে। এর ফলে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলির নিরাপত্তা আরও জোরদার হবে।