ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘সচেত’, ম্যাঙ্গালুরু উপকূলের অদূরে সামুদ্রিক উদ্ধার অভিযান চালিয়ে ভারতীয় মাছ ধরার নৌকা IFB ‘মঞ্জু মাথা’ থেকে ছ’জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। সমাজমাধ্যমে এক বার্তায় বাহিনী জানিয়েছেন, গতকাল উত্তাল সমুদ্রে নৌকাটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে জল ঢুকতে শুরু করলে ‘রিমোট-অপারেটেড লাইফবয়’ ব্যবহার করে ওই মৎস্যজীবীদের উদ্ধার করা হয়। তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য নিউ ম্যাঙ্গালুরুতে নিয়ে আসা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই অভিযান সমুদ্রে মানুষের জীবন রক্ষায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অবিচল অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত।