ভারতীয় আবহাওয়া দপ্তর, IMD হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উপকূলীয় কর্ণাটকের কিছু অংশে, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং ওড়িশায় আগামীকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী তিন থেকে চার দিন উত্তর আরব সাগরের কিছু অংশ, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের কিছু অংশ, ঝাড়খন্ড, বিহার ও উত্তরপ্রদেশ এবং উত্তরাখন্ডে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতির ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর আগামী দু থেকে তিন দিন বিহার ,পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশের কিছু বিক্ষিপ্ত অংশে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে।