July 9, 2026 9:19 AM

printer

ভারতীয় আবহাওয়া দপ্তর দেশের নয় রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমালয়-সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া উপকূলীয় কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতেও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে কেরালার উত্তরাঞ্চলের মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়ায়ানাদ, কান্নুর এবং কাসারগড় জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের উপকূলীয় এলাকায় মৎস্য শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়াও আবহাওয়া দপ্তর দেরাদুন, হরিদ্বার, উধম সিং নগর, নৈনিতাল এবং চম্পাওয়াত জেলায় আগামী ৩৬ ঘণ্টায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে।

উল্লেখ্য , গত রাত থেকেই দেরাদুন এবং উত্তরাখণ্ডের আরও কয়েকটি এলাকায় একটানা ভারী বৃষ্টির সতর্কতার প্রেক্ষিতে, আজ দেরাদুন জেলার সমস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।

আবহাওয়া দপ্তর থেকে  চার ধাম যাত্রায় অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের কাছে অনুরোধ জানানো হয়েছে যেন তাঁরা সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস যাচাই করার পরেই তাঁদের যাত্রার পরিকল্পনা করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।