July 8, 2026 10:29 AM

printer

ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে অনুকূল পরিস্থিতিতে উত্তর পশ্চিম মৌসুমি বায়ু উত্তর আরব সাগর,রাজস্থান,হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশে আগামী দুদিনের মধ্যে আরো অগ্রসর হবে

ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে অনুকূল পরিস্থিতিতে উত্তর পশ্চিম মৌসুমি বায়ু উত্তর আরব সাগর,রাজস্থান,হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশে আগামী দুদিনের মধ্যে আরো অগ্রসর হবে।মৌসম ভবন  জানিয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিম বঙ্গ,সিকিম,মহারাষ্ট্র,কর্ণাটকের উপকূল ভাগ, কঙ্কন,গোয়া ও দক্ষিণ কর্ণাটকের অভ্যন্তরে আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।দিল্লি,হরিয়ানা,চণ্ডীগড় হিমাচল প্রদেশ,জম্মু-কাশ্মীর,লাদাখ উত্তর পূর্ব ভারতের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা।আজ অন্ধ্রপ্রদেশ,লাক্ষা দ্বীপ,আন্দামান নিকোবর দীপপুঞ্জ,বিহার,ওড়িশা,পশ্চিম বঙ্গ সিকিমে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।জাতীয় রাজধানীর কোন কোন অংশে আজ সকালে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।