August 8, 2026 8:39 AM

printer

ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পূর্ব রাজস্থান ও ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পূর্ব রাজস্থান ও ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কোঙ্কন, গোয়া ও উত্তর-পূর্ব ভারতের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

আইএমডি জানিয়েছে, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।