ভারতীয় আবহাওয়া দপ্তর, আইএমডি আজ গুজরাট ও মধ্য মহারাষ্ট্রের কিছু অংশে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কবার্তা জারি করেছে। পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, কোঙ্কন, গোয়া, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও নাগাল্যান্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর আগামী রবিবার পর্যন্ত অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা, মাহে, বিদর্ভ, সৌরাষ্ট্র, কচ্ছ, পশ্চিম রাজস্থান, পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর ও লাদাখে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামী দুই-তিন দিন সিকিম, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, গুজরাট, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার রয়েছে।
News On AIR | July 23, 2026 12:38 PM
ভারতীয় আবহাওয়া দপ্তর, আইএমডি আজ গুজরাট ও মধ্য মহারাষ্ট্রের কিছু অংশে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কবার্তা জারি করেছে।