ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ উত্তর-পূর্বাঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরলম, মাহে, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আইএমডি-র মতে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ের আরও কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আবহাওয়া দপ্তর আজ পূর্ব রাজস্থানের বিচ্ছিন্ন কিছু এলাকায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাসও দিয়েছে। এদিকে, আজ মহারাষ্ট্রের কিছু অংশে তাপপ্রবাহ হতে পারে। আগামীকাল পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কোঙ্কন, গোয়া এবং ওড়িশায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।