June 3, 2026 9:49 AM

printer

ভারতীয় আবহাওয়া দফতর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গুজরাট, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে।

ভারতীয় আবহাওয়া দফতর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গুজরাট, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। আইএমডি, আগামী দুই থেকে তিন দিনের জন্য কেরালা এবং মাহেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামীকাল পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানিয়েছে আইএমডি।