ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, আরবিআই এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্ক, ইসিবি, কেন্দ্রীয় ব্যাঙ্ক দুটির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বাসেল এ অনুষ্ঠিত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বৈঠকের মাঝে আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা এবং ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড এই চুক্তিতে স্বাক্ষর করেন।
২০১৫ সালে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক চুক্তির আধুনিকীকরণ তথা পারস্পরিক বিভিন্ন বিষয়ে দুই কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত তথ্য আদান-প্রদান, নীতিগত আলোচনা এবং প্রযুক্তিগত সহযোগিতার জন্য একটি রূপরেখা তৈরি করা হয়েছে নতুন এই চুক্তির মাধ্যমে। আরবিআই জানিয়েছে, এই সমঝোতা স্মারকের ফলে কেন্দ্রীয় ব্যাংকিং কার্যপ্রণালী এবং আর্থিক ক্ষেত্রের বৃদ্ধির বিষয়ে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।