ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পশ্চিম মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, বিদর্ভ, আসাম ও মেঘালয়েও আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মাহে, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ধরনের আবহাওয়া আগামী দুই দিন ওড়িশা, পুদুচেরি, রায়লসীমা, তেলেঙ্গানা, গুজরাট, উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ, লক্ষদ্বীপ ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যেতে পারে।
News On AIR | August 10, 2026 6:33 PM
ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পশ্চিম মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে।