May 30, 2026 12:41 PM

printer

ভগবান বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ-কে স্মরণ করে আজ শ্রীলঙ্কায় ‘ভেসাক পোয়া দিবস’ উদযাপিত হচ্ছে।

ভগবান বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ-কে স্মরণ করে আজ শ্রীলঙ্কায় ‘ভেসাক পোয়া দিবস’ উদযাপিত হচ্ছে। মাতারা-র ঐতিহাসিক ‘মিডেলাওয়েলা পুরানা বিহার’-এ সপ্তাহব্যাপী জাতীয় ভেসাক উৎসব এর ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন। উদযাপনের অংশ হিসেবে দেশজুড়ে দুই হাজারেরও বেশি বিনামূল্যে খাবার ও পানীয় বিতরণের কেন্দ্র দানশালার আয়োজন করা হয়েছে।পাশাপাশি ঐতিহ্যবাহী ‘পেরাহেরা’ শোভাযাত্রা এবং ভক্তিমূলক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়েও এই উৎসবটি বিশেষভাবে পালিত হয়েছে।

উল্লেখ্য এই উৎসবের উদযাপনে ভারত ও শ্রীলঙ্কা বন্ধনকে তুলে ধরার লক্ষ্যে ভারতীয় হাইকমিশন এবং হাম্বানটোটার ভারতীয় কনস্যুলেট জেনারেলের যৌথ উদ্যোগে ভারতের বৌদ্ধ ঐতিহ্য_Buddhist Heritage of India শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।  শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন এবং জাতীয় ভেসাক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।