June 25, 2026 9:31 PM

printer

ব্রিকস সভাপতিত্বের অধীনে হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ একাদশ তম ব্রিকস শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করে।

ব্রিকস সভাপতিত্বের অধীনে হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ একাদশ তম ব্রিকস শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি শক্তি ও জ্বালানী মন্ত্রী, উপমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা আন্তর্জাতিক জ্বালানী ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জের মূল দিকগুলি নিয়ে আলোচনা করেন। জ্বালানী ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তোলার বিষয়েও তাদের মধ্যে কথা হয়েছে। জ্বালানী নিরাপত্তা, স্থিতিশীলতা, উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি এবং সুসংহত পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করে বৈঠক শেষে একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণ করা হয়।

বৈঠকে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল বলেন, মানব সভ্যতার বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের ভিত জ্বালানী ক্ষেত্রে নিহিত রয়েছে। জনগণের আশা আকাঙ্খা পূরণ করে শক্তি ক্ষেত্রে সুসংহত উন্নয়ন সুনিশ্চিত করতে পর্যাপ্ত সময়, সম্পদ এবং উপযুক্ত নীতি গ্রহণ করার বিষয়ে জোর দেন তিনি।