May 15, 2026 10:10 PM

printer

ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা সংস্কার ও উন্নত আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন

ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা সংস্কার ও উন্নত আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। ব্রিকস বিদেশমন্ত্রীদের সম্মেলন থেকে উঠে আসা সিদ্ধান্ত সম্বলিত নথিতে বলা হয়েছে, সদস্য দেশগুলি একটি ন্যায়সঙ্গত, বৈধ, গণতান্ত্রিক ও দায়বদ্ধ আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ব্যবস্থাপনা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। মেরুকরণ ও অবিশ্বাসের এই বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করতে হবে। সংঘাতের সম্ভবনা প্রশমনে আন্তর্জাতিক মহলের রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে পদক্ষেপ করা প্রয়োজন। সমস্যার মূল কারণ চিহ্নিত করে সমাধানের পথে এগোনোর পক্ষে সওয়াল করেছেন বিদেশমন্ত্রীরা। জলবায়ু পরিবর্তন ও বিপর্যয় মোকাবিলায় স্থিতিশীল পরিকাঠামো ব্যবস্থা জোরদার করার ওপর সম্মেলনে জোর দেওয়া হয়েছে।

আন্তর্জাতগিক আইন মেনে লোহিত সাগর এবং বাব আল মান্দাব প্রণালীতে জাহাজ চলাচলে স্বাধীনতা এবং অবাদ গতিবিধি সুনিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। উদ্ভাবন, উন্নত প্রযুক্তিগত সহযোগিতা, স্টার্ট আপ ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বিদেশমন্ত্রীরা ব্রিকস অর্থনীতির ভূমিকা তুলে ধরেছেন।

ভারতের সভাপতিত্বে এই সম্মেলন সাফল্যের সঙ্গে সম্পন্ন করার জন্য মন্ত্রীরা ভূয়সী প্রশংসা করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।