ব্যাঙ্ককের কাছে এক কিশোরের গুলিতে আটজন নিহত ও ২২ জন আহত হওয়ার পর নতুন বন্দুক নিয়ন্ত্রণ আইন আনার কথা জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। ১৪ বছরের ওই কিশোর প্রথমে নিজের বাড়িতে দাদু-দিদাকে হত্যা করে নোনথাবুরির দেবসিরিন স্কুলে যায়। সেখানে পাঁচ শিক্ষককে গুলি করে হত্যার পর সে আত্মহত্যা করে। পরে হাসপাতালে আরও এক পড়ুয়ার মৃত্যু হয়।
ঘটনার পর প্রধানমন্ত্রী জানান, জনসমক্ষে বন্দুক সঙ্গে রাখা নিয়ন্ত্রণ আনা হবে। নতুন আইনে শুধু কর্তব্যরত সরকারি আধিকারিকদের বন্দুক সঙ্গে রাখার অনুমতি পাবেন। থাইল্যান্ডে সাধারণ নাগরিকদের কাছে প্রায় ১ কোটির বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে প্রায় ৪০ লাখ অবৈধ।